বিকেলের আলোয় ইকো পার্কের কিছু অনুভূতি

20251216_145521.jpg

ইকো পার্ক মানেই কলকাতার বুকে একটা আলাদা বিষয়। কলকাতার কোলাহল থেকে একটু দূরে, প্রকৃতির সাথে সময় কাটানোর এক শান্ত ঠিকানা। বিকেলের দিকে এখানে এলে জায়গাটার সৌন্দর্য যেন আরও কয়েকগুণ বেড়ে যায়। কিছুদিন আগে বিকেলবেলা ইকো পার্কে ঘুরতে গিয়ে কিছু অনুভূতির সাক্ষী ক্যামেরা বন্দি করে রেখেছিলাম। বিস্তীর্ণ সবুজ ঘাসের মাঠ, তার পেছনে সারি সারি নারকেল গাছ আর সামনে শান্ত জলের ধারে হাঁটার রাস্তা। সত্যি বলতে এই জলের পাশ দিয়ে হেঁটে যেতে দারুণ অনুভূতি হয়, বিশেষ করে পড়ন্ত বিকেলের আলোয়। আকাশে হালকা নীল আর ফিকে কমলা রঙের মিশ্রণ সব মিলিয়ে যেনো সৌন্দর্য আরো ফুটে ওঠে।

কিছু মানুষ বেঞ্চে বসে গল্প করছে, কেউ বা চুপচাপ বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে। এই দৃশ্যটা দেখলে মনে হয়, সময় যেন একটু ধীরে চলে। এই মুহূর্তগুলো আসলে খুব সাধারণ মনে হলেও কিন্তু ভীষণ মূল্যবান। কারণ মুহূর্তগুলো বারবার আসে না। ব্যস্ত জীবনের মাঝে এমন কিছু সময়, যেখানে ফোনের নোটিফিকেশন বা কাজের চাপ নেই,শুধু নিজের সাথে নিজের একটু সময়। ইকো পার্কের ভেতরের পথচলার দৃশ্যটা দারুণ। সুন্দরভাবে সাজানো আঁকাবাঁকা রাস্তাগুলো। ইকো পার্কের সবচেয়ে ভালো দিক হলো-এখানে সবাই নিজের মতো করে সময় কাটাতে পারে। কেউ ছবি তোলে, কেউ হাঁটে, কেউ আবার শুধু বসে আকাশ দেখে ইত্যাদি।