মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন ( পর্ব ১ )

ChatGPT Image Dec 29, 2025, 01_50_53 PM.png

Image Created by OpenAI

আপনাদের সাথে 'মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন' গল্পের প্রথম পর্ব শেয়ার করে নেবো। এক সন্ধ্যার কথা, সন্ধ্যাটা সবদিনের মতো তেমন স্বাভাবিক ছিল না। কেমন যেনো একটা নিঝুম অবস্থায় ছিল। এদিকে আকাশে ঘন কালো মেঘ জমেছিলো অনেকক্ষণ ধরে, কিন্তু বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছিল না। কেমন যেনো সবকিছুতেই একটা অস্বাভাবিক ব্যাপার ছিল, যেমনটা কোনো বড়ো ঝড় ওঠার আগেই বোঝা যায়, তেমনই একটা অবস্থা। সেই গ্রামের দিকে সবথেকে উঁচু একটা দোতলা বাড়ি ছিল এবং এই পুরোনো বাড়িটা যেনো এই মেঘলা সন্ধ্যার সঙ্গে অদ্ভূতভাবে মিশে গিয়েছিলো।

এই পুরোনো বাড়িটা অনেকদিনের এবং গ্রামের সবাই এক নামে অর্থাৎ দত্তবাড়ি বলে চিনে থাকে। তবে এই বিশাল বাড়িটি কেমন যেনো একটা ভুতুড়ে বাড়ির মতো দেখতে হয়ে গেছে। আসলে বাড়িতে কেউ না থাকলে যা হয়, প্রায় ৫০-৬০ বছর হয়ে গেছে, কিন্তু সেখানে কারো বসবাস বা আনাগোনা নেই। কিন্তু এদিকে গ্রামের লোকেরা নানা মুখে নানান কথা বলতে থাকে অর্থাৎ ৫-৬ বছর অন্তর অন্তর নাকি শহর থেকে কেউ কেউ আসতো আর ১-২ দিন থেকে আবার চলে যেতো। কিন্তু বাস্তবে সেটা কতটুকু সত্য তা কেউ জানে না, কারণ এটা লোকমুখে প্রচলিত একটা কথা। তবে সন্ধ্যার পরে কেউ এই বাড়ির আশেপাশেই যেতো না। এরপর একদিন হঠাৎ এই গ্রামে একজন সঞ্জয় দত্ত নামের লোকের আবির্ভাব হয়।....

Sort:  

写的很好 但是没看懂 这是什么国家的字