শুরুতেই সব দেখাতে নেই!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আসলে নিজে চিন্তা ভাবনা গুলো নিয়ে আপনাদের সকলের সাথে যে কোনো বিষয় শেয়ার করতে আমার বরাবর ভালো লাগে। তবে আজকের ব্যাপারটি তার চেয়ে কিছুটা আলাদা বলা চলে। যাই হোক, একটু বিস্তারিত বললে সেটা আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন আশা করছি।

মূলত আমি আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করবো এবং এই ঘটনার সাথেই আপনারা আসলে আমার টাইটেল দিয়ে মিল খুঁজে পাবেন। কারণ আমার টাইটেলটি প্রথম দেখাতে দেখলে কিন্তু বুঝা যাচ্ছে না যে আমি আসলে কি বুঝাতে চেয়েছি। যাই হোক, শুরু করলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন।

যাইহোক, মূল ব্যাপার হলো আমার এক আত্মীয় খুব কম বয়সে একবার বিয়ে করেছিলো এবং সেই বিয়ের সময়কাল আসলে একমাস ও স্থায়ী হয়নি। তার কারণ হলো ছোট বয়স কিংবা কম বয়সের ভুল যাকে বলে। আর কি যাই হোক, পরবর্তীতে তিনি অনেক বয়স এর পরেই একটি বিয়ে করেন। অর্থাৎ এখনো বিয়ে হয়নি কথাবার্তা চলছে। কিন্তু বর্তমানের উনার অবস্থা দেখে আমার কিছুটা খারাপই লাগছে উনার জন্য। অর্থাৎ উনার পরবর্তী পরিস্থিতির কথা ভেবে। কারণ উনার অনেক বয়স হওয়া সত্বেও উনি একটি ক্লাস টেনের মেয়েকে পছন্দ করেছেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, সেই মেয়ের পরিবার ও কোনো কথা ছাড়াই ঐ লোকের সাথে বিয়ে দিতে। অর্থাৎ আমার এই আত্মীয়ের সাথে বিয়ে দিতে রাজি হয়ে গিয়েছে এবং পরবর্তীতে এখন যেটা দেখতে পাচ্ছি। সেটা হলো ওই মেয়ের পরিবার থেকে প্রতিনিয়ত ওই ছেলে অর্থাৎ আমার এই আত্মীয়ের কাছে টাকা চাওয়া হচ্ছে। এবং আমার আত্মীয় ও কোনো কথাবার্তা ছাড়াই সবকিছু দিয়ে দিচ্ছে। কারণ সে কিন্তু প্রথমেই অর্থাৎ নিজের জায়গা আরও স্ট্রং করার জন্য মানুষকে দেখিয়ে ফেলেছে যে, উনার অনেক টাকা।

যাইহোক, এভাবে আসলে একটা কথা এই আমি বলতে চাই। সেটা হলো, কখনোই কাউকে অতিরিক্ত দেখাতে নেই। অর্থাৎ আমার নিজের যা রয়েছে সেটা আসলে আমি যেভাবে পারি সেভাবে সেভ করে চলার চেষ্টা করবো। কিন্তু তাই বলে অন্যকে অনেক বেশি বেশি দেখাবো, এটা মোটেও ভালো নয়। কারণ এটা এভাবেই আমাদের জীবনের ধ্বংস ডেকে আনে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 67585.70
ETH 1950.33
USDT 1.00
SBD 0.38