মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন ( পর্ব ১৪ )

ChatGPT Image Dec 29, 2025, 01_50_53 PM.png

Image Created by OpenAI

আপনাদের সাথে 'মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন' গল্পের ১৪ তম পর্ব শেয়ার করে নেবো। ডায়েরিতে এমন একটা লেখা পড়ার পরে সঞ্জয় এর হঠাৎ করে গলা কেঁপে উঠলো এবং এরপর লোকটি পরিপ্রেক্ষিতে সঞ্জয়কে মাথা নিচু করে বললো- এটা তোমার বাবার খেসারত। ঠিক এই মুহূর্তেই আবারো উপরের তলার থেকে খচ খচ আওয়াজ আসতে শুরু করে দিলো। এমন ফিল হতে লাগে, যেনো কেউ দেওয়ালে নখ দিয়ে আঁচড় কাটছে। সঞ্জয় আবারো সিঁড়ির দিকে তাকালো, কিন্তু তার মনে হলো ওখানে নিশ্চই কেউ আছে। লোকটা এবার সঞ্জয়কে একটা গম্ভীর শব্দে উত্তর দিলো- হ্যা, ওখানে একজন আছে। আর তুমি ডায়েরি খুলেছ মানেই সে জেনে গেছে যে, তুমি ফিরে এসেছ।

সঞ্জয় ভয়ে কাঁপতে লাগলো এবং লোকটিকে বললো-কে জানে আমার বিষয়ে? লোকটা সঞ্জয়কে বললো- যার সাথে আপনার বাবা চুক্তি করেছিলো। সঞ্জয় এবার ডায়েরির শেষ পাতায় হাত রাখলো। শেষ পাতায় লেখা ছিল- যদি সঞ্জয় কখনো এই ডায়েরি পড়ে, তাহলে তাকে একটা বিষয় স্মরণ রাখতে হবে যে, মেঘলা সন্ধ্যায় কেউ দরজায় এলে দরজা না খুলতে। কারণ সে কখনো একা আসে না এবং একা চলাফেরা করে না। শেষের এই লাইনটা পড়তেই উপরের তলা থেকে একটা বিকট আওয়াজ আসলো। যেনো মনে হলো কোনো ভারী লোহার জিনিষ পড়েছে। সঞ্জয় আর ধীর থাকতে পারলো না, লোকটাকে বললো- এইবার আমাদের ওপরের তলায় যেতেই হবে।....

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.060
BTC 70041.37
ETH 2133.17
USDT 1.00
SBD 0.51