সম্মান হারালে ভালোবাসাও টেকে না

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

ভালোবাসা শুধু আবেগের উপর দাঁড়ানো কোনো সম্পর্ক নয়, বরং এর ভিত্তি হলো সম্মান ও বিশ্বাস। কেউ কাউকে যতই ভালোবাসুক না কেন, যদি পারস্পরিক সম্মান হারিয়ে যায় তবে সেই ভালোবাসা ধীরে ধীরে ভেঙে পড়ে। কারণ ভালোবাসার আসল শক্তি লুকিয়ে থাকে সম্মানের মাঝেই।সম্মান মানে হলো একে অপরের অনুভূতি, চিন্তা ও সীমারেখাকে মর্যাদা দেওয়া। যখন একজন অন্যজনকে ছোট করে দেখে, তার মতামতকে অবহেলা করে বা অসম্মান করে, তখন সম্পর্কের মাঝে আস্থা কমে যায়। ভালোবাসা তখন বোঝা হয়ে দাঁড়ায়, আনন্দ নয়।

আর বাস্তবে দেখা যায়, অনেক সম্পর্কেই মানুষ ভালোবাসার নামে একে অপরকে আঘাত করে, অপমান করে। কিন্তু সেখানে সুখ পাওয়া যায় না। ভালোবাসা তখন কেবল নামেই থাকে, ভেতরে থাকে না কোনো শান্তি বা নিরাপত্তা। অন্যদিকে, যেখানে সম্মান আছে, সেখানে সামান্য ভুল বোঝাবুঝিও সহজে কাটিয়ে ওঠা যায়।

ভালোবাসার টিকে থাকার জন্য সম্মানকে গুরুত্ব দেওয়া জরুরি। কারণ সম্মান ছাড়া ভালোবাসা অনেকটা শিকড়হীন গাছের মতো, যা ঝড় আসলেই পড়ে যায়। আর যেখানে সম্মান আছে, সেখানে ভালোবাসা প্রতিদিন নতুন করে বেঁচে ওঠে।আর ভালোবাসা টিকিয়ে রাখতে হলে সম্মানই সবচেয়ে বড় শর্ত।সম্মান হারালে ভালোবাসা কখনোই দীর্ঘস্থায়ী হয় না।

ABB.gif

Sort:  

High-Yield Curation by @steem-seven

Your content has been supported!


Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards

Click here to see our Tiered Reward System

Vote Proposal 100Vote Witness @seven.witMeet Speak on Steem

We are the hope!

S7VEN Banner