যে মানুষগুলো সবকিছু হেসে উড়িয়ে দেয়, তারাই সবচেয়ে বেশি কষ্টে থাকে

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

যে মানুষগুলো সবকিছু হেসে উড়িয়ে দেয়, আসলে তাদের ভেতরটা কতটা ভেঙে পড়ে সেটা খুব কম মানুষ বোঝে। আমরা অনেক সময় দেখিই বা এমন কিছু মানুষ যারা সবকিছুতেই হাসি ধরে রাখে, যেন কিছুই তাদের কষ্ট দিতে পারবে না। কিন্তু এই যে হাসি দিয়ে ঢেকে রাখা, এইটা কোনো সুখের আলামত না বরং ভেতরের সবচেয়ে বড় কষ্ট ঢাকার একটা চেষ্টামাত্র। আমার নিজের জীবনেও আমি অনেকবার দেখেছি যে এই ধরনের মানুষগুলো যতটা না হাসিমুখে থাকে, তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট তাদের বুকের ভেতর জমে থাকে।

আসলে মানুষ যখন বুঝতে পারে যে কষ্ট শেয়ার করার মতন কেউ নেই বা কষ্ট শেয়ার করলেও কেউ বুঝবে না, তখনই সে এই হাসির মুখোশ পরে ফেলে। এই মুখোশ পরে থাকা মানুষগুলোকে দেখলে অনেকেই ভাবে এরা খুব শক্ত মনের, এরা কোনো কিছুতেই ভেঙে পড়ে না। কিন্তু সত্যি কথা হলো, এরা ভেঙে পড়ে প্রতিদিন, প্রতিক্ষণ। শুধু সেটা কারো চোখে পড়তে দেয় না। কারণ ওরা জানে যে যদি কষ্টের কথা বলে ফেলে, তবে হয়তো কেউ তাদের দুর্বল ভাববে বা হাসাহাসি করবে। তাই ওরা সবকিছু হেসে উড়িয়ে দেয়।

এদের হাসির আড়ালে যে ভয়াবহ নিঃসঙ্গতা থাকে, সেটা হয়তো খুব কাছের কিছু মানুষ ছাড়া আর কেউ বুঝতে পারে না। অনেক সময় এরা নিজেরাই নিজেদের কষ্ট গিলে ফেলে, দিনের পর দিন। এই গিলে ফেলা কষ্টের বোঝা এমন এক সময় আসে যখন ভিতরটা পুরোপুরি খালি হয়ে যায়। তখন আর কোনো অনুভূতি থাকে না, থাকে শুধু একরাশ ক্লান্তি।

আমার সব সময় মনে হয় যে এই মানুষগুলোর প্রতি আমাদের একটু আলাদা মনোযোগ দরকার। কারণ যে মানুষ সবকিছু হেসে উড়িয়ে দিচ্ছে, সে আসলে অনেক বেশি ভালোবাসা, সাপোর্ট আর বোঝার অপেক্ষায় থাকে। বাইরে থেকে ওদের যতটা স্বাভাবিক মনে হয়, ভেতরে ঠিক ততটাই নীরব কষ্টের স্রোত বয়ে যায়। তাই আমরা যেন এই মানুষগুলোর সেই হাসির আড়ালের সত্যিটা কখনো ভুলে না যাই।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.059
BTC 70472.40
ETH 2146.15
USDT 1.00
SBD 0.51