যার অবস্থান তাকে বুঝিয়ে দেওয়াটা অনেক জরুরি!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
একটা কথা, কিংবা একটা আসলে বাক্য, আমরা সকলেই জানি কাক যদি ময়ূরের পেখম পড়ে, তাহলে কিন্তু সে ময়ূর হয়ে যায় না।আর এটাই আগে মনেপ্রাণে বিশ্বাস না করলেও এখন আসলে এই ব্যাপারটি আমি অনেক বেশি বিশ্বাস করি। কারণ, এটা আমি নিজেই খুব ভালোভাবে দেখেছি যে, কোন মানুষ যেটা ডিজার্ভ করে না, কোন মানুষ আসলে যেটা মোটেও ডিজার্ভ করে না, সেটা যদি তাকে দিয়ে দেওয়া হয়, তাহলে সেটার সম্মান কখনোই করতে পারে না। আর কিছু কিছু ব্যাপার এমন থাকে যে, আমাদের আসলে কোন কিছু যদি সম্মান করার মতন অবস্থা না থাকে, তাহলে কিন্তু সেটার অপমান করার তাও কখনোই উচিত নয়।
কিন্তু আমরা আসলে আল্টিমেটলি সেটাই করি। অর্থাৎ, কোন কিছুর সম্মান তো করতেই পারি না, বরঞ্চ সেই ব্যাপারটির অসম্মান অনেক ভালোভাবে করতে পারি।আসলেই ব্যাপারটা আমি অনেকভাবেই দেখেছি, অনেক ভালোভাবেই দেখেছি। সেটা হলো যার অবস্থান, তাকে মাঝেমধ্যে বুঝিয়ে দেওয়াটা অনেক বেশি জরুরি হয়ে পড়ে, বিশেষ করে অকৃতজ্ঞ মানুষগুলোর ক্ষেত্রে। কারণ, অকৃতজ্ঞ মানুষগুলো একটা সময় কৃতজ্ঞতা পেতে পেতে এবং উপকার পেতে পেতে এমন একটা পর্যায়ে চলে যায় যে, তারা আর কোন কিছুর ধার ধারে না।
অর্থাৎ, আপনি তার জন্য করেই যাবেন, আপনি তাকে সাহায্য করেই যাবেন, কিন্তু তাও দেখবেন যে, আপনার বিন্দু পরিমাণ সম্মানটাও সে করছে না। বরঞ্চ, যেভাবে পারছে, সেভাবেই অসম্মান করছে।তাই, আমার মনে হয় যে, কোন মানুষ যখন এই ধরনের ব্যবহার করে কিংবা এই ধরনের আচরণ করে, তখন তাদেরকে তাদের ওই যোগ্য অবস্থানটা বুঝিয়ে দেওয়া উচিত। এবং তারা যে আমাদের কাছে কিছুই নয়, এবং তারা যে আসলে আমাদের উপকার পেয়ে এই অবস্থানে এসেছে তাদেরকে সেটা বুঝিয়ে দেওয়া উচিত।
হ্যাঁ, এখন হয়তো বলতে পারেন যে এটা অহংকার। কিন্তু এটা অহংকার নয়। কারণ, আপনি নিজেই ভাবুন আপনি কারো ভালো চাইলেন, আপনি ভালো মনে কারো উপকার করলেন, কিন্তু এরপরে যদি সে আপনাকে অসম্মান করতে থাকে, তাহলে সেই অসম্মান আপনি কতক্ষণ সহ্য করবেন? আর কেনই বা সহ্য করবেন!আসলে এটা আমি সব সময় খেয়াল করেছি যেটা যোগ্য নয়, তাকে কখনোই সেটা দেওয়া উচিত নয়। কারণ, এতে করেই তারা আসলে সুযোগ পেয়ে যায় আরও অসভ্যতা করার।

