সব সম্পর্ককে ভালোবাসা বলে না, কিছু সম্পর্ক শুধু অভ্যাসে বেঁচে থাকে

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

সব সম্পর্ককে ভালোবাসা বলে না, কিছু সম্পর্ক শুধু অভ্যাসে বেঁচে থাকে এই কথাটা সত্যিই আমার মন ছুঁয়ে যায়। কারণ আমরা অনেক সময় এমন কিছু সম্পর্কে আটকে থাকি, যেখানে ভালোবাসা নেই, নেই বোঝাপড়া, নেই অনুভব তবুও সেই সম্পর্কটা চালিয়ে নিই শুধুমাত্র অভ্যাসের জোরে।প্রতিদিনের মতো কথা বলা, একসাথে থাকা, একসাথে খাওয়া, একসাথে হাঁটতে যাওয়া এসব অভ্যাস হয়ে যায়। একসময় এই কাজগুলোতে ভালোবাসার ছোঁয়া ছিল, অনুভব ছিল, উত্তেজনা ছিল। কিন্তু সময়ের সাথে সাথে সেগুলো কেমন যেন শুধু রুটিনে পরিণত হয়। মনে হয়, না করলে খালি খালি লাগবে, কিন্তু করলেও মনে শান্তি আসে না। কারণ সেখানে ভালোবাসা নেই, আছে কেবল অভ্যস্ততা।

অনেক সময় দেখি আমরা এমন কারো সাথে আছি, যাকে ছেড়ে যাওয়ার সাহস নেই, আবার থাকতে থাকতেও শান্তি নেই। মনে মনে জানি, সে আর আগের মতো নেই, সম্পর্কটাও নেই, তবুও একপ্রকার মানসিক বন্দিত্বে নিজেকে আটকে রাখি। কারণ নতুন করে শুরু করার মতো সাহস, একা থাকার মতো শক্তি আমাদের নেই। তাই আমরা থেকে যাই। তাও থেকে যাই।এমন সম্পর্কের সবচেয়ে বড় কষ্টটা হলো, এখানে কেউ কাউকে আর ঠিকভাবে ভালোবাসে না, শুধু ভুলতে পারে না। কেবল আগের স্মৃতি আর অভ্যাসটা টেনে রাখে। একবার ভাবি, ছেড়ে দিই, কিন্তু পরক্ষণেই মন বলে, এতদিন তো একসাথে ছিলাম, এখন কেমন হবে? এই কেমন হবে ভাবনাটা আসলে সেই অভ্যাস, যেটা ধীরে ধীরে ভালোবাসার ছায়া হয়ে দাঁড়ায়।

আমি মনে করি, ভালোবাসা আর অভ্যাসের মাঝে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। ভালোবাসা কখনোই কেবল দায়িত্ববোধে টিকে থাকে না, ভালোবাসা টিকে থাকে অনুভবে, যত্নে, আদরে। আর অভ্যাস টিকে থাকে শুধুমাত্র অভ্যস্ততায়, যেখানে না থাকলেও খুব বেশি কষ্ট হয় না, শুধু খালি খালি লাগে।তাই আমাদের মাঝে এমন অনেক সম্পর্কই আছে, যা এখন আর প্রেম নয়, বরং শুধুই অভ্যাসে বেঁচে থাকা এক ধরণের চুপচাপ বোঝাপড়া। এই সম্পর্কগুলো বাইরে থেকে যতই ঠিকঠাক দেখাক না কেন, ভেতরে তারা নিঃস্ব হয়ে যায়। ভালোবাসার জায়গায় সেখানে জমে ওঠে ক্লান্তি আর চুপ করে থাকা দীর্ঘশ্বাস।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.060
BTC 71238.88
ETH 2175.40
USDT 1.00
SBD 0.51