মাটির পুতুল শিল্প

ChatGPT Image Jan 17, 2026, 01_18_07 PM.png

Image Created by OpenAI

বাংলার লোকসংস্কৃতির ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে এক অনন্য শিল্পধারা আর তার নাম হচ্ছে "মাটির পুতুল শিল্প"। এটা অনেক প্রাচীন একটা শিল্প। মাটি আর শিল্পীর নিপুণ হাত যেনো কল্পনার মেলবন্ধনে জন্ম নেয় এমন সব পুতুল, যা শুধু খেলনা নয়, বরং আমাদের ইতিহাস, সংস্কৃতি ও সমাজচিন্তার জীবন্ত অধ্যায়। মাটির পুতুল শিল্পটি হাজার হাজার বছরের প্রাচীন। সিন্ধু সভ্যতা থেকে শুরু করে প্রাচীন বাংলার বিভিন্ন অঞ্চলে মাটির পুতুলের নিদর্শন পাওয়া যায়। প্রাচীনকালে এগুলো মূলত, বিশেষ করে ধর্মীয় আচার, দেবীর প্রতিমা, বাচ্চাদের খেলনা গ্রামীণ জীবনের এক একটা প্রতিচ্ছবি। বাংলায় বিশেষ করে কৃষ্ণনগর, বিষ্ণুপুর, কুমারটুলি ইত্যাদি এই জায়গাগুলো মাটির শিল্পের জন্য ঐতিহ্যবাহী।

এর মধ্যে বিশেষ করে কৃষ্ণনগরের মাটির পুতুল বিশ্ববিখ্যাত, অনেক নাম-ডাক এখনো আছে। কারণ এখানে মানুষের মুখভঙ্গি, আবেগ ও সূক্ষ্ম অভিব্যক্তি খুব বাস্তবভাবে ফুটে ওঠে শিল্পীর হাতের ছোঁয়ায়। এই পুতুলগুলো দেখলে মনে হবে যেন, মাটির শরীরে প্রাণের গল্প বলে। কোনো কোনো পুতুল আবার লোককথা ও পুরাণের চরিত্রকেও ফুটিয়ে তোলে। যদিও বর্তমানে সময় বদলেছে এবং সেই সাথে শিল্পের ধরণ। তবে বর্তমানের শিল্পীরা ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। তবে বর্তমানে এখন মাটির পুতুল শুধু গ্রামীণ মেলাতেই সীমাবদ্ধ নয়, এটি জায়গা করে নিয়েছে বিভিন্ন আর্ট গ্যালারি, হস্তশিল্প প্রদর্শনী, ইন্টেরিয়র ডেকরেশন, এমনকি বিদেশি রপ্তানি বাজারগুলোতে ।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.059
BTC 66535.04
ETH 2000.20
USDT 1.00
SBD 0.48