ভেঙে যাওয়া স্বপ্নের ধুলো

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

ভেঙে যাওয়া স্বপ্নের ধুলো কতটা কষ্টের তা যে কখনো এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়নি সে বুঝতে পারবে না। ছোটবেলা থেকে আমরা নানা স্বপ্ন নিয়ে বড় হই। কেউ ভাবে বড় হয়ে অনেক নাম করবে, কেউ ভাবে পরিবারের মুখ উজ্জ্বল করবে, কেউ ভাবে একদিন অনেক ভালো একজন মানুষ হয়ে উঠবে। এই স্বপ্নগুলোই আমাদের চলার শক্তি হয়ে থাকে। কিন্তু সময়ের সাথে সাথে যখন বাস্তবতার ধাক্কা আসে, তখন সেই স্বপ্নগুলো একে একে ভেঙে গুঁড়ো হয়ে যায়।

সবচেয়ে বেশি যেটা কষ্ট দেয়, তা হলো নিজের চেষ্টা আর পরিশ্রমের পরেও স্বপ্নগুলোকে আর ধরে রাখা যায় না। তখন মনে হয় কতদিন কত রাত জেগে যে আশা বুনেছি, কত কথা ভেবেছি, কত কিছু কল্পনা করেছি, সব যেনো মুছে যেতে থাকে। তখন ভেতরের সব আত্মবিশ্বাস ভেঙে যায়। মনে হয় হয়তো আমি কিছুই পারি না।

কিছু স্বপ্ন থাকে খুব ব্যক্তিগত। কারো কাছে সেগুলো প্রকাশ করা যায় না। তাই যখন সেই স্বপ্নগুলো ভেঙে যায়, তখন কষ্টটা আরও বেশি হয়। কারণ কারো সাথে ভাগ করে নেওয়ার উপায় থাকে না। নিজের ভেতরেই সেই ব্যথা জমে থাকে। অনেক সময় মানুষের সামনে হাসি মুখ রাখলেও ভেতরে একরকম খালি শূন্যতা কাজ করে।

তবে আমি একটা কথা বুঝেছি, স্বপ্ন ভেঙে যাওয়া মানেই জীবন শেষ হয়ে যাওয়া নয়। হ্যাঁ, সত্যি বলতে গেলে এই ব্যথা সহজে কাটে না। কিন্তু ধীরে ধীরে মানুষ আবারও নতুন স্বপ্ন দেখতে শেখে। ভাঙা স্বপ্নের ধুলো থেকে নতুন কিছুর শুরু হয়। জীবন এমনই। এখানে বারবার ভেঙে যেতে হয়, আবার সেই ভাঙনের মধ্য থেকে নতুন শক্তি খুঁজে নিতে হয়।

কখনো কখনো মনে হয় এতটা কষ্টের কি প্রয়োজন ছিল। কিন্তু পরে বুঝি, এই কষ্টই মানুষকে পরিপক্ক করে। যদি সব স্বপ্ন সহজে পূরণ হতো, তাহলে হয়তো জীবনের আসল মানে বোঝা যেত না। ভেঙে যাওয়া স্বপ্ন শিখিয়ে দেয় কীভাবে শক্ত হতে হয়, কীভাবে নিজের সীমাবদ্ধতাকে মেনে নিয়ে এগিয়ে যেতে হয়।

সবাই চায় তার স্বপ্নগুলো অটুট থাকুক। কিন্তু সময় আর পরিস্থিতি সবার স্বপ্নকে সমানভাবে আগলে রাখতে পারে না। তাই স্বপ্ন ভাঙবে জেনেও মানুষ স্বপ্ন দেখে। কারণ স্বপ্ন ছাড়া জীবন একদম ফাঁকা। হয়তো আজ কোনো স্বপ্ন ভেঙে ধুলো হয়ে গেল, কিন্তু সেই ধুলোর মধ্যেই লুকিয়ে থাকে নতুন স্বপ্নের বীজ। সেখান থেকে একদিন আবারও কিছু সুন্দর জন্ম নেবে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.062
BTC 67534.20
ETH 2087.42
USDT 1.00
SBD 0.50