আদিবাসী অলংকার
Image Created by OpenAI
আমাদের উপমহাদেশের আদিবাসী সমাজ তাদের জীবনধারার বাইরেও বিশেষভাবে অলংকারের অনন্য নান্দনিকতার জন্যও পরিচিত। আদিবাসী অলংকার কেবল সৌন্দর্য বৃদ্ধি ছাড়াও তাদের ইতিহাস, বিশ্বাস, সামাজিক পরিচয় এবং প্রকৃতির সঙ্গে গভীর সম্পর্কের প্রতীক। আদিবাসী সমাজের অলংকারে প্রকৃতির ছাপ স্পষ্টভাবে ফুটে ওঠে। যেমন- কাঠ, বাঁশ, পাথর, রঙিন পুঁতি, ধাতু, এমনকি বীজ ও হাড় এর মতো উপাদান দিয়েই তৈরি হয় তাদের অলংকার। আধুনিক ফ্যাশনের একদম বিপরীতে বলতে গেলে। উদাহরণস্বরূপ বলতে গেলে- অনেক উপজাতির নারীরা রঙিন পুঁতির মালা, বড় নাকফুল, ভারী রূপার কাঁকন ব্যবহার করে থাকে।
আদিবাসী সমাজে অলংকার সাজের বাইরেও সামাজিক অবস্থান, বৈবাহিক অবস্থান কিংবা বয়সেরও একটা চিহ্ন বহন করে থাকে। এদের সম্প্রদায়ে অলঙ্কার এর আবার ভাগ আছে কিছু কিছু ক্ষেত্রে। যেমন- কিছু অলংকার শুধুমাত্র বিবাহিত নারীরা পরে থাকে, আবার কিছু বিশেষ অনুষ্ঠানের জন্য নির্দিষ্ট অলঙ্কার পরে থাকে। আদিবাসী অলংকারের নান্দনিকতা মূলত সরলতা ও বৈচিত্র্যের এক অপূর্ব মেলবন্ধন। এই অলঙ্কারগুলোতে নিখুঁত কারুকার্যের সঙ্গে থাকে হাতে বানানোর স্বাভাবিক ছোঁয়া। অনেক সময় অলংকারগুলো ভারী ও বড় আকারের হয়, যা তাদের ঐতিহ্যবাহী নৃত্য বা উৎসবের সময় দারুণভাবে মানিয়ে যায়।

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟