নতুন প্রজন্ম ও পুরনো সংস্কৃতি
Image Created by OpenAI
সময় কখনোই থেমে থাকে না। সময়ের সাথে বদলায় মানুষ, বদলায় চিন্তাধারা, বদলায় জীবনযাপন। এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়ে প্রজন্মের ওপর। আজকের নতুন প্রজন্ম প্রযুক্তি, আধুনিকতা ও বিশ্বায়নের যুগে বেড়ে উঠছে। অন্যদিকে পুরনো প্রজন্ম বেড়ে উঠেছিল লোকসংস্কৃতি, পারিবারিক বন্ধন ও ঐতিহ্য নির্ভর সমাজব্যবস্থার মাধ্যমে। কিন্তু বর্তমানে ধীরে ধীরে এই দুই প্রজন্মের মাঝখানে ক্রমশ তৈরি হচ্ছে এক অদৃশ্য দূরত্ব। পুরনো সংস্কৃতি বলতে আমরা যেটা বুঝি- পুরনো দিনের গল্প, লোকগান, গ্রামীণ উৎসব বা ঠাকুরদাদির বলা রূপকথা। আসলে আমাদের সংস্কৃতি শুধু অতীত নয়। এটা আমাদের পরিচয়, আমাদের ভাবনা ও মূল্যবোধের ভিত্তি।
ভাষা, পোশাক, আচার-অনুষ্ঠান, খাদ্যাভ্যাস, সামাজিক আচরণ ইত্যাদি সব মিলিয়েই সংস্কৃতি।কিন্তু দুঃখজনকভাবে আজকের অনেক তরুণ-তরুণীর কাছে এসব বিষয় হয়ে উঠছে আউটডেটেড বা বোরিং। তাদের দুনিয়া সীমাবদ্ধ হয়ে যাচ্ছে স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া ও দ্রুতগতির জীবনে। আসলে এর মধ্যে বেশ কিছু কারণও রয়েছে, যেমন- তার মধ্যে একটি উল্লেখযোগ্য হলো, সোশ্যাল মিডিয়ার প্রভাব।যেখানে আগে গল্প শোনা হতো উঠোনে বসে, এখন সেখানে রিলস আর শর্ট ভিডিও দেখে সময় কাটে। আসলে এখানে নতুন প্রজন্মকে দোষ দিয়েও লাভ নেই, আবার পুরনো সংস্কৃতিকে আঁকড়ে ধরেও সময়ের সাথে চলা সম্ভব নয়। প্রয়োজন এক সেতুবন্ধন, যেখানে আধুনিকতা ও ঐতিহ্য পাশাপাশি চলবে।

High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn up to 0.45 STEEM / 1000 SP.
Click here to see our Tiered Reward System
We are the hope!