কলকাতার বুকে এক নীরব সৌন্দর্য

20251031_165520.jpg

কলকাতা মানেই ব্যস্ততা, যানজট আর অবিরাম কোলাহল। আর সেই শহরের মাঝে লুকিয়ে আছে এক আশ্চর্য নীরব জায়গা। আমাদের দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত রবীন্দ্র সরোবর লেক ঠিক তেমনই এক শান্ত জায়গা, যেখানে গেলে মনে হয় প্রকৃতি আজও নিজের মতো করে নিঃশ্বাস নেয়। দারুণ একটা জায়গা বলতেই হয়। বিকেলের সৌন্দর্য যেনো মনকে আকৃষ্ট করে তোলে সেখানের পরিবেশকে। চোখের সামনে বিস্তৃত জলজ জায়গা, ভেসে থাকা শাপলা পাতা আর তার মাঝেই হাঁটছে কয়েকটি জলচর পাখি।সব মিলিয়ে যেন শহরের কোলাহল থেকে অনেক দূরের কোনো গ্রামবাংলার দৃশ্য দেখছিলাম।

দৃশ্যের দিকে তাকালেই প্রথমেই নজরে পড়ে লেকের জলের উপর ছড়িয়ে থাকা সবুজ শাপলা ও জলজ উদ্ভিদ, যা একটা অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। এই বিষয়গুলোই যেনো রবীন্দ্র সরোবরকে সবদিক থেকে আলাদা করে তোলে। রবীন্দ্র সরোবর কিন্তু শুধু মানুষের হাঁটার জায়গা নয়, এটি বহু পাখিরও নিরাপদ আবাসস্থল। বিশেষ করে এখন অর্থাৎ শীতকালের দিকে এখানে দেশি-বিদেশি পাখির আনাগোনা আরও বেড়ে যায়, যা প্রকৃতিপ্রেমীদের জন্য একটা বড় আকর্ষণ হয়ে ওঠে। কিছু জায়গা আসলে শুধু দেখার জন্য নয়, এটা অনুভব করার বিষয়ও আছে।

Sort:  

Every place we visit has its own unique scenery and stories. Nature's wonders are meant to be appreciated with our hearts. I often go to quiet places because the hustle and bustle of the city makes it hard for me to calm down and think.