কৃষিকাজে ব্যবহৃত প্রাচীন সরঞ্জাম!

ChatGPT Image Jan 5, 2026, 02_00_10 PM.png

Image Created by OpenAI

মানুষের সভ্যতার ইতিহাসে কৃষিকাজ এক অনিবার্য অধ্যায়, যা প্রাচীন সময় থেকে চলে আসছে। বলা যায়, সেই মানুষের বুদ্ধি বিকশিত হওয়ার সময় থেকে চলে আসছে।আধুনিক যন্ত্রপাতির যুগ আসার বহু আগে, মানুষ তার বুদ্ধি, অভিজ্ঞতা ও প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে নানা ধরনের কৃষি সরঞ্জাম তৈরি করেছিল। বেশিরভাগই কাঠের মাধ্যমে তৈরী করতো, কারণ তখন মানব সভ্যতার এত উন্নতি হয়নি যে, লোহা বা অন্যান্য সরঞ্জাম ব্যবহার করবে। তবে যেসব প্রাচীন সরঞ্জাম ব্যবহার হতো মানব সভ্যতার বিকাশের সাথে সাথে, সেগুলো শুধু কাজের উপকরণই ছিল না। বরং সেগুলো গ্রামীণ সংস্কৃতি, লোকজ জ্ঞান এবং আত্মনির্ভরতার একটা গুরুত্বপূর্ন প্রতীক হিসেবে ব্যবহার হতো।

প্রথম ব্যবহৃত সরঞ্জাম ছিল লাঙ্গল। লাঙ্গল হলো কৃষিকাজের সবচেয়ে প্রাচীন ও অপরিহার্য একটা সরঞ্জাম। সাধারণত কাঠ দিয়ে তৈরি এই লাঙ্গলের অগ্রভাগে লোহার ফল লাগানো থাকত এবং গরু বা মহিষের সাহায্যে লাঙ্গল টেনে জমি চাষ করা হতো। লাঙ্গল গ্রামীণ কৃষিজীবনের এক অবিচ্ছেদ্য অংশ ছিল এবং এখনও অনেক অঞ্চলে এটি ব্যবহৃত হয়। যদিও ব্যবহার অনেক কমে গেছে ট্রাক্টর আসার পরের থেকে। এছাড়া মই এর ব্যবহার হতো, যা দিয়ে বড়ো বড়ো মাটির অংশ ভেঙে সমান করা হতো। এছাড়া কাস্তে, নিড়ানি অর্থাৎ যেটা দিয়ে আগাছা পরিষ্কার করা হয়। বর্তমানে এখন আধুনিকতার জায়গায় দাঁড়িয়ে অনেকটা এইগুলো ইতিহাস হয়ে রয়ে গেছে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.054
BTC 72593.33
ETH 2173.25
USDT 1.00
SBD 0.49