মানুষের অবহেলা আর সময়ের গুরুত্ব
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
অনেক সময় মানুষকে আপনি যতই গুরুত্ব দিয়ে কাছে রাখার চেষ্টা করবেন না কেন, সে যদি আপনাকে গুরুত্ব না দেয় তাহলে আপনি চাইলেও কিছু করতে পারবেন না। সম্পর্ক, বন্ধুত্ব বা কাছের মানুষের সাথে থাকাটা তখনই অর্থপূর্ণ হয় যখন দুই পক্ষই সময় দেয়, গুরুত্ব দেয়, বুঝতে চায়। শুধু এক পক্ষ যদি সবসময় চেষ্টা করে আর অন্যপক্ষ অবহেলা করতে থাকে, তখন ধীরে ধীরে সম্পর্কের ভিত নড়বড়ে হয়ে যায়।মানুষের অবহেলা এমন একটা জিনিস যেটা খুব কষ্ট দেয়, কিন্তু অনেকেই সেটা বুঝতে চায় না। তারা ভাবে আপনি তো আছেন, থাকবেনই। তাই বারবার দেরি করে, সময় দেয় না, কথা রাখতে পারে না। প্রথমদিকে হয়তো আপনি ভুল ধরেন না, সুযোগ দেন, ভাবেন ব্যস্ত হয়তো। কিন্তু একটা সময় পর আপনি বুঝতে পারবেন যে এটা ব্যস্ততা না, এটা অবহেলা। আর অবহেলা যতই হালকা করে কেউ দেখাক না কেন, সেটা মনে ধাক্কা দেয়।
এই জায়গাতেই সময়ের গুরুত্বটা বোঝা যায়। কেউ যদি আপনাকে তার সময় দিতে না পারে, আপনার কথার উত্তর না দেয়, বারবার এড়িয়ে চলে, তাহলে আপনি সেখানে অকারণে পড়ে আছেন। সময় একবার চলে গেলে ফেরত আনা যায় না। কেউ যদি আপনাকে সময় না দেয়, আপনি দিনশেষে কষ্ট পাবেন, আর অন্যদিকে তার কিছুই যাবে আসবে না।সবচেয়ে খারাপ লাগে তখন, যখন আপনি কাউকে নিজের সময়, ভালোবাসা, অনুভূতি দিয়ে দেন, আর সেই মানুষটা আপনাকে গুরুত্ব না দিয়ে বারবার অবহেলা করে। তখন আপনি একা হয়ে যান। প্রশ্ন তৈরি হয়, আমি কি ভুল করলাম? আমি কি বেশি ভালো ব্যবহার করে ফেললাম? কিন্তু আসলে আপনি কিছু ভুল করেননি। ভুল করছে সেই মানুষ যে আপনার সময়, উপস্থিতি, ভালোবাসাকে অবহেলা করেছে।
এই কারণেই এখন সময় অনেক মূল্যবান মনে হয়। আপনি যদি কাউকে আপনার সময় দেন, সেটা মানে আপনি তাকে আপনার জীবনের একটা অংশ দিচ্ছেন। তাই এমন মানুষের জন্য সময় দিন, যারা আপনাকে বোঝে, মূল্য দেয়, আর নিজের মতো করে আপনাকে সময় দেয়। অবহেলার জায়গা থেকে যত দূরে থাকা যায়, ততই ভালো। কারণ একসময় মানুষ বদলায় না, আপনি ক্লান্ত হয়ে যান।আসলে কাউকে খুব বেশি গুরুত্ব দেওয়ার আগে ভাবুন, সে মানুষটা আপনার সময়ের যোগ্য কিনা। সময় আর মন এই দুই জিনিস যদি আপনি ঠিক মানুষকে দেন, তাহলে জীবন অনেকটাই সহজ হয়ে যায়। কিন্তু ভুল জায়গায় দিলে, সেটা কষ্ট আর অনুশোচনাতেই শেষ হয়।

