কালো চোখের মেয়ে ( শেষ পর্ব )
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে "কালো চোখের মেয়ে" গল্পটির শেষ পর্ব শেয়ার করে নেবো। তো এরপরে মেয়েটা সংগ্রামের দিকে তাকাল। এই যেনো প্রথম তার চোখে গভীর শান্তি দেখা গেলো।এরপর মেয়েটি বলল- আমি তো আগেই মুক্ত।যখন কেউ আমাকে দেখল, তখন আমার বুকের ভেতর কেঁপে উঠল। তখন সংগ্রাম বললো- তাহলে আমি? মেয়েটি এগিয়ে এসে সংগ্রামের কপালে আঙুল ছোঁয়াল এবং বললো- তুমি এখন চোখ।এরপর চারপাশের দৃশ্য হঠাৎ বদলে গেল। সংগ্রাম আবার সেই কোয়ার্টারে। কিন্তু এবার সেটা পোড়া নয়, একদম পরিষ্কার ছিলো এবং আলোয় ভরা ছিল।
দেয়ালে কোনো দাগ ছিল না। আর সংগ্রামের সামনে দাঁড়িয়ে ছিল অনেক মানুষ, কেউ ট্রেন থেকে নামছে আবার কেউ হেঁটে যাচ্ছে। কিন্তু তাদের চোখ ছিল অন্যদিকে, সংগ্রামের দিকে কেউ তাকাচ্ছিল না। সংগ্রাম তখন চিৎকার করতে চাইলো, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। নিজের হাতের দিকে তাকিয়ে বুঝলো- তার শরীরটা ঝাপসা হয়ে আছে। সংগ্রাম যেনো ধীরে ধীরে পেছনের দৃশ্যের অংশ হয়ে যাচ্ছে। আর তখনই বুঝল- সংগ্রাম তাকে মুক্ত করেছে। আর সে তাকে বন্দি করেছে। এরপর হঠাৎ করে একটা ছোট মেয়ে সংগ্রামের সামনে এসে দাঁড়াল।
বয়স আট কি নয় হবে। তবে স্বাভাবিক চোখ। সে সংগ্রামের দিকে তাকাল। সংগ্রাম তো পুরো অবাক হয়ে গেল। সে সংগ্রামকে দেখতে পাচ্ছে। এরপর মেয়েটা জিজ্ঞেস করল- আপনি কে? সংগ্রাম কিছু বলতে পারল না। সে ক্যামেরার দিকে তাকাল, যা সংগ্রামের পুরোনো ক্যামেরা, মেঝেতে পড়ে আছে।মেয়েটা কৌতূহলী করে তুলল। ঠিক তখনই বুঝল- চক্রটা আবার নতুন করে শুরু হচ্ছে। শেষ দৃশ্যটা সংগ্রাম বাইরে থেকে দেখল। কালো চোখের মেয়েটার এবার আর কালো চোখ নেই। রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, সূর্যের আলোয় তার মুখ স্পষ্ট। মানুষ তাকে পাশ কাটিয়ে যাচ্ছে, কিন্তু কেউ ভয় পাচ্ছে না। সে একবার পিছনে তাকাল। কিন্তু সংগ্রামের দিকে নয়-ক্যামেরার দিকে। তাকিয়ে মৃদু হাসল। আর সেই মুহূর্তে সংগ্রাম পুরোপুরি মিলিয়ে গেল।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |






High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn up to 0.45 STEEM / 1000 SP.
Click here to see our Tiered Reward System
We are the hope!