কালো চোখের মেয়ে ( পর্ব ৮ )

in আমার বাংলা ব্লগ2 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000068871.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে "কালো চোখের মেয়ে" গল্পটির অষ্টম পর্ব শেয়ার করে নেবো। তো এরপরে সংগ্রাম তাও নিশ্চিত ভাবে বলে- আমি তখন একা ছিলাম সেই সময়। এছাড়া সেখানে ছবির নিচে আরো কিছু লেখা ছিল অর্থাৎ একমাত্র শুধু তুমি ছাড়া আর কেউ আমাকে দেখতে পায় না। সংগ্রাম সন্ধ্যায় আবার সেই জায়গায় গেলো, কিন্তু কেনো গেলো, সেটা সে নিজেই জানে না।তবে সত্যটা জানা খুব জরুরি ছিল। সেই কোয়ার্টারের দরজাটা এবার খোলা ছিল। সংগ্রাম ভেতরে ঢুকতেই গা ছমছমে ঠান্ডা অনুভব করলো। এছাড়া সেখানে দেয়ালের দাগগুলো স্পষ্ট ছিল এবং সেই সাথে মেঝেতে পুড়ে যাওয়া খেলনার অংশও ছিল।

হঠাৎ পেছন থেকে সেই মেয়ের কণ্ঠ— এখানেই আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। সংগ্রাম ঘুরে দাঁড়াতেই দেখলো- সে আমার খুব কাছে। এতটাই কাছে যে তার শ্বাসের ঠান্ডা অনুভব করছিলো। মেয়েটা তখন বললো- তুমি চলে গেলে আমি আবার একা হয়ে যাব, তাই এবার তুমি যাবে না। সংগ্রামকে যেনো তার চোখের কালো অন্ধকার যেন টানতে লাগল। মনে হলো, সংগ্রাম ধীরে ধীরে নিজের ছায়া হারাচ্ছে। এরপর সংগ্রাম একটা বিষয় অনুভব করলো যে, এই গল্পে সে আর শুধু দর্শক না, এরই একটা অংশ হয়ে পড়েছে। কোয়ার্টারের ভেতর দাঁড়িয়ে থাকতে থাকতে সংগ্রামের মনে হচ্ছিল যেনো আর বাস্তব জগতে নেই।

দেয়ালগুলো যেন ধীরে ধীরে তার কাছে আসছে। বাতাস ভারী এবং শ্বাস নিলেই যেনো বুকের ভেতর ঠান্ডা ঢুকে যাচ্ছে। এদিকে মেয়েটা তার সামনে দাঁড়িয়ে। কিন্তু আগের মতো ভৌতিক নয়, বরং আশ্চর্যভাবে শান্ত আছে। যেন বহুদিনের জমে থাকা কথা বলতে চায়। মেয়েটা তখন একটা কথা বললো- তুমি জানো, আগুনের রাতে আমি মরিনি। সংগ্রাম তখন কিছু বললো না, শুধু তাকিয়ে রইলো তার চোখের দিকে। ভয়টা এখন যেনো অন্যরকম অর্থাৎ কৌতূহলের সঙ্গে মিশে গেছে। এরপর আরো বললো- ওরা আমাকে বাঁচাতে আসেনি, ওরা শুধু আগুন দেখেছিল। আমার কান্না নয়। কথাগুলো ভীষণ আবেগে ভরা ছিল। তখন কোয়ার্টারের দেয়ালে হঠাৎ করে একটা ছায়া নড়ল।

সংগ্রাম স্পষ্ট দেখতে পেলো, একটা ছোট মেয়ে দরজার দিকে দৌড়াচ্ছে। কিন্তু দরজাটা খুলছে না, বাইরে থেকে কেউ যেন আটকে রেখেছে। সে আরো করুণ গলায় বলতে লাগলো- বাবা দরজাটা বন্ধ করে দিয়েছিল, ভেবেছিল আগুন বাইরে, ভেতরে আমরা নিরাপদ থাকবো। কথাগুলো শুনেই সংগ্রামের মনের ভেতর একটা মোচড় খেলো। এরপর মেয়েটি বললো- কিন্তু আগুন ভেতরেই ছিল, আর আমি ছিলাম, চোখে দেখা না পাওয়া কেউ। এরপর সংগ্রাম ফিসফিস করে তাকে জিজ্ঞাসা করলো- তাহলে তুমি এখন… কী?মেয়েটা বললো- আমি স্মৃতি..আমি অপেক্ষা.. আমি ছবি।....


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.050
BTC 66647.52
ETH 1936.19
USDT 1.00
SBD 0.52