কালো চোখের মেয়ে ( পর্ব ৫ )

in আমার বাংলা ব্লগ2 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000068871.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে "কালো চোখের মেয়ে" গল্পটির পঞ্চম পর্ব শেয়ার করে নেবো। তো এরপরে সংগ্রাম রাতে ঘুমানোর সময় সে স্বপ্ন দেখতে লাগে যে, সেই মেয়েটা তার সামনে অদৃশ্যভাবে দাঁড়িয়ে আছে । স্বপ্ন এখনো শেষ হয়নি- সংগ্রাম সেই কোয়ার্টারের ভেতরে আছে এইরকম দৃশ্য সে দেখতে পাচ্ছে, চারপাশে কালো ঘন অন্ধকার। এছাড়া দেয়ালগুলো রক্তে অস্বাভাবিক ভাবে ভেজা রয়েছে। তার মাঝে হঠাৎ দূরে একটা মেয়ের কান্না শুনতে পেলো সংগ্রাম। ধীরে ধীরে এগিয়ে যেতেই দেখলো, একটা ছোট মেয়ে মেঝেতে বসে বসে কাঁদছে। এরপর যখন সংগ্রাম তার চোখের দিকে তাকালো, তখন তার ঘুম ভেঙে গেল।

এই স্বপ্নের মাঝে সংগ্রাম পুরো ঘামে ভিজে গেছে। সংগ্রাম আবার ভাবলো যে, ওই বৃদ্ধের চায়ের দোকানে আজকে আবার গিয়ে দেখা করবো। তো সকালে ফ্রেশ হয়ে সংগ্রাম সেই বৃদ্ধের চায়ের দোকানে চলে গেলো এবং তাকে সরাসরি জিজ্ঞাসা করলো যে, ওই মেয়েটা কে? কথাটা শোনার পর বৃদ্ধ একটা দীর্ঘশ্বাস ফেলে বসে পড়লো। মনে হলো যেনো বহুদিনের অনেক চাপা কথা এইবার বের হবে। বৃদ্ধ বেশ খানিকক্ষণ চুপচাপ থেকে কিছু ভাবছিল। এরপর বৃদ্ধ লোকটি বলতে শুরু করলো- একসময় এই কোয়ার্টার রেল কর্মীদের জন্য ছিল।

তা প্রায় পনেরো বছর আগের কথা হবে। এখানে থাকত এক পরিবার অর্থাৎ সেখানে স্বামী, স্ত্রী আর তাদের আট বছরের একটা মেয়ে। এটা শোনার পরেই রাহুলের মনের ভেতর কেমন যেনো একটা মোচড় দিয়ে উঠলো। লোকজন বলাবলি করতো এই মেয়েটার চোখ একটু অদ্ভুত ধরণের দেখতে ছিল অর্থাৎ খুব কালো ছিল। চোখের সাইডের সাদা অংশ একদম দেখাই যেত না। ফলে সবাই মেয়েটাকে দেখলে একটু ভয় পেত। সংগ্রাম শোনার পরে থমকে গেলো এবং কিছুক্ষণ পরে বললো- তারপর? বৃদ্ধ চারপাশে তাকিয়ে গলা নামিয়ে বলল- এক রাতে হঠাৎ কিভাবে পুরো কোয়ার্টার জুড়ে আগুন লেগে যায়।

লোকজন সেখানে পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছিল অর্থাৎ সব পুড়ে প্রায় একাকার। সংগ্রামের এই কাহিনী শুনে তো নিশ্বাস আটকে যাওয়ার মতো। এই আগুনে মেয়েটার বাবা-মা দুজনেই পুড়ে মারা যায়, কিন্তু মেয়েটার দেহ খুঁজে পাওয়া যায়নি। সংগ্রাম শুনেই চমকে গেলো আর ভারী গলায় বলে উঠলো- মানে? তখন বৃদ্ধ ফিসফিস করে বললো যে, এখানে এই মেয়েটা তখনও ছিল। সংগ্রামের মাথায় সব বিষয় এলোমেলো হয়ে গেলো এবং গত রাতে যে স্বপ্ন দেখেছিল, সেটা পুনরায় তার মনের ভেতর উঁকি দিয়ে ওঠে। আর এই মেয়েটাকে প্রথমেই যে দেখতে পায়, তখনই আগে তার ছবি তুলতে লাগে, কিন্তু পরে সব আস্তে আস্তে বদলে যেতে থাকে।....


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Coin Marketplace

STEEM 0.05
TRX 0.28
JST 0.043
BTC 67817.83
ETH 1962.08
USDT 1.00
SBD 0.38