কালো চোখের মেয়ে ( পর্ব ৭ )
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে "কালো চোখের মেয়ে" গল্পটির সপ্তম পর্ব শেয়ার করে নেবো। তো এরপরে সংগ্রাম মেয়েটিকে জিজ্ঞাসা করলো- তুমি কে? মেয়েটি হালকা হেসে বললো- আমাকে সবাই ভয় পায়। আর পরমুহূর্তেই আগুনের মধ্যে মেয়েটা হারিয়ে গেল এবং সংগ্রাম তখন হুট করে চিৎকার করলো। ঘড়িতে তখন প্রায় সকাল ৬ টা কি সাড়ে ৬ টা বাজে। সংগ্রাম এরপর চিন্তা করলো- এই ব্যাপারটা আর একা সামলানো যাবে না। সংগ্রাম সেই সাথে সাথে পুরোনো কাগজপত্র ঘাঁটতে শুরু করলো। এরপর লাইব্রেরি, অনলাইন আর্কাইভ ইত্যাদি সব জায়গায় খোঁজ করতে লাগলো। খুঁজতে খুঁজতে দুপুরের দিকে একটা পুরোনো সংবাদপত্রের কাটিং পেয়ে যায়।
ওই সংবাদপত্রের কাটিংয়ে লেখা ছিল- রেল কোয়ার্টারে অগ্নিকাণ্ড-এক কন্যা নিখোঁজ। এরপর খবরের মূল বিষয় লেখা ছিল- আগুন লাগার আগে প্রতিবেশীরা চিৎকার শুনেছিল মেয়েটির। কিন্তু কেউ মেয়েটাকে বের হতে দেখেনি। পরে সেখানে পুলিশ আসলেও পরবর্তীতে খোঁজখবর চালিয়ে কিছু না পেলে তদন্ত বন্ধ হয়ে যায় 'দুর্ঘটনা' বলে। এরপর খবরের কাগজের নিচে আরো একটা শব্দ লেখা ছিল রোমান হরফে- 'মেয়েটি ছবি তুলতে খুব ভালোবাসত।' এই লাইনগুলো পড়ার পরে সংগ্রামের বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠলো। এদিকে তার ফোনের ক্যামেরা নিজের থেকেই অন হয়ে যায়। কিন্তু সংগ্রাম তার ফোনে হাতই দেয়নি।
স্ক্রিনে ধীরে ধীরে ফোকাস হতে লাগল- সংগ্রামের নিজের মুখ এবং পেছনের দেওয়ালে। মেয়েটা যেনো সেই দেয়ালের ছায়ার ভেতর থেকে উঠে আসলো এবং ফোকাসে যেনো খুব কাছে মনে হতে লাগলো। মেয়েটি তখন সংগ্রামকে জিজ্ঞাসা করছে- তুমি কি আমাকে খুঁজছ? আমি জানতাম তুমি আসবেই আসবে। সংগ্রাম তখন একদম চোখ বন্ধ করে তাকে জিজ্ঞাসা করলো- তুমি কি চাও? কিছুক্ষণ ধরে সবকিছু নিস্তব্ধ। তারপর সে ধীরে ধীরে বলল- আমি চাই কেউ আমার গল্প দেখুক। শুধু দেখুক না, ধরেও রাখুক। সংগ্রাম তখন মেয়েটিকে বললো- আমি আসলে কিছুই বুঝছি না।
এরপরে মেয়েটি বললো- তুমি অবশ্যই বোঝো। তুমি ছবি তলো, মুহূর্ত বন্দি করো। সেইরকম আমিও বন্দি হয়ে আছি। সংগ্রাম কিছুক্ষণ পরে চোখ খুলল এবং দেখলো মেয়েটি সেখানে আর নেই, অদৃশ্য হয়ে গেছে। ফোনটাও নিস্তেজ হয়ে পড়ে আছে ওইভাবে। কিছুক্ষণ পরে সংগ্রাম ক্যামেরার মেমোরি খুলে দেখলো, সেখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে আছে। আর সেই ফোল্ডার এর নাম দেওয়া আছে- আমার চোখ। ফোল্ডার এর ভেতরে ঢুকে দেখলো- সেখানে একটার পর একটা ছবি আপলোড হয়ে আছে। সেই কোয়ার্টার,আগুন, কান্না। আর শেষ ছবিতে সংগ্রাম দাঁড়িয়ে আছে কোয়ার্টারের সামনে। আর ছবিটা একদম সামনের দিক থেকে তোলা।....
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





