কালো চোখের মেয়ে ( পর্ব ৯ )
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে "কালো চোখের মেয়ে" গল্পটির নবম পর্ব শেয়ার করে নেবো। তো মেয়েটি কথা বলার পরে হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেলো এবং সবকিছুর দৃশ্য বদলে গেল। এরপর দেয়ালগুলো স্ক্রিনের মতো ভেসে উঠল অর্থাৎ একটার পর একটা দৃশ্য ভেসে উঠছে- আগুন, ধোঁয়া, কান্না, আর মানুষের মুখ, যারা তাকিয়ে আছে কিন্তু এগিয়ে আসেনি। এরপর মেয়েটি বললো- ওরা আমাকে দেখেনি, কারণ আমার চোখ সবার থেকে আলাদা ছিল। কালো, তাই আমি ভয়ংকর ছিলাম। এরপর সংগ্রাম চোখ নামিয়ে নিলো। তার নিজের অজান্তেই মনে পড়লো- আমিও প্রথমে ওর চোখ দেখে ভয় পেয়েছিলাম।
এরপর মেয়েটি বললো- তুমি ভয় পাওনি, তুমি তাকিয়ে ছিলে এবং ছবিও তুলেছিলে। এই বিষয়ে সংগ্রাম প্রতিবাদ করতে চাইলো অর্থাৎ সে কিছুই জানতো না, যেসব কথা মেয়েটি বললো। এরপর কিছু বলতে গেলে মেয়েটি সংগ্রামকে পুরোপুরি থামিয়ে দিয়েছিলো এবং বলেছিলো যে- জানার দরকার ছিল না, দেখতে পারলেই হলো। এরপর হঠাৎ সংগ্রামের হাতে থাকা ক্যামেরাটা নিজে থেকেই অন হয়ে গেল। স্ক্রিনে সংগ্রাম দেখলো - তার নিজের চোখ এবং ধীরে ধীরে সেগুলো কালো হয়ে যাচ্ছে। সংগ্রাম ভয়ে চিৎকার করে উঠলো-এটা বন্ধ করো! মেয়েটা এক পা পিছিয়ে গেল এবং বললো- ভয় পেয়ো না, এটা শুধু সম্ভাবনা।
সংগ্রাম চেঁচিয়ে উঠে বললো- কিসের সম্ভাবনা? মেয়েটা তখন চোখ নামিয়ে বললো- আমার মুক্তির। সংগ্রাম ঠান্ডা মাথায় এবং নরম সুরে জিজ্ঞাসা করলো- মুক্তি মানে? মেয়েটা তখন সংগ্রামের দিকে তাকাল এবং এই প্রথম তার চোখে দুঃখ দেখতে পেয়েছিলো। এরপর বললো- আমি এখানেই আটকে আছি, অর্থাৎ যতদিন কেউ আমাকে মনে রাখে না, ততদিন। এরপর সংগ্রাম বললো- মানুষ তো গল্প জানে অর্থাৎ আগুন, দুর্ঘটনা...। মেয়েটি মাথা নেড়ে বললো- ওটা খবর, গল্প নয়। খবর ভুলে যাওয়া যায়। তারপর মেয়েটি ধীরে ধীরে বললো- আমি চাই কেউ আমার চোখ দিয়ে পৃথিবীটা দেখুক। সংগ্রামের বুকের ভেতরে হঠাৎ যেনো একটা ঝড় বয়ে গেলো- এসবের মানে কি?
মেয়েটি তখন স্পষ্ট করে বললো- তুমি আমার ছবি তুলবে। আমার চোখে যা দেখা যায়, তা দেখাবে। এরপর সংগ্রাম একটু হেয়ালি ভাবে বললো- যদি আমি তা না করি, তাহলে? এরপর কারো কোনো কথা নেই, একদম নীরবতা কিছুক্ষণ। তারপর চারপাশে কান্নার শব্দ এবং দেয়ালের ছায়াগুলো ছুটে এলো সংগ্রামের দিকে। মেয়েটি বললো- তাহলে তুমি এখানেই থাকবে, আমার মতো। সংগ্রাম তখন বিষয়টা কিছু হলেও অনুধাবন করতে পারে অর্থাৎ- এটা কোনো অনুরোধ ছিল না, এটা একটা শর্ত ছিল। এরপর সংগ্রাম মেয়েটির কাছে ধীরে জিজ্ঞাসা করলো- আমি কি কখনো স্বাভাবিক হতে পারবো? মেয়েটি অনেকক্ষণ সংগ্রামের দিকে তাকিয়ে রইলো এবং বললো- সব ছবি কি বাস্তব ফেরত দেয়?...
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





