আমার বাংলা ব্লগ কনটেস্ট ৩৭ : "ইউনিক মাছের চপ রেসিপি" এর স্পেশ্যাল অ্যাওয়ার্ড
ঠিক দু'সপ্তাহ পূর্বে ২৫শে মে "আমার বাংলা ব্লগ" কর্তৃক আয়োজিত শেয়ার করো তোমার ইউনিক মাছের চপ রেসিপি নামে ৩৭ নাম্বার এবিবি কন্টেস্টের ঘোষণা করা হয় । ঘোষণাটি করেন কমিউনিটির অ্যাডমিন সুমন (@rex-sumon) । পোস্ট লিংক । এই কনটেস্টটির সময়কাল ছিল এক সপ্তাহ । এবারও যথারীতি যথেষ্ঠ ভালো সাড়া পেয়েছিলাম আমরা । ইউনিক মাছের চপ রেসিপির এই সুস্বাদু কন্টেস্টে সবাই হরেক রকম মাছের বিভিন্ন পদের নিজের হাতে বানানো ইউনিক মাছের চপ রেসিপি শেয়ার করেছিলেন । এবারের কন্টেস্টে সর্বমোট ২৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন ।
এবারের কন্টেস্টে বিভিন্ন মাছের মনকাড়া ও অতুলনীয় স্বাদের হরেক রকম চপের রেসিপি দেখে এবং নিজে তার মধ্যে দু'টিকে নিজের বাড়িতেই তৈরী হতে দেখে এবং তার স্বাদ গ্রহণ করে আমি অবাক । আমাদের বাড়িতে তনুজা তৈরী করেছিল দু'রকম মাছের দুটি ভিন্ন স্বাদের চপের রেসিপি। এর মধ্যে একটি ছিল ভেটকি মাছের Baramunda Fish Croquette এবং আরেকটি ছিল লোটে মাছের Bombay Duck Devil। ক্রিয়েটিভিটি কোন পর্যায়ে পৌঁছেছে ভাবতেই জাস্ট অবাক লাগে । এত ভালো ভালো মাছের চপের রেসিপি জীবনে এই প্রথমবার দেখলাম । ধন্যবাদ জানাই তাই সকল পার্টিসিপেন্টদেরকে । তাঁদের সেরাটা এভাবে আমাদের উপহার দেওয়ার জন্য ।
এর পূর্বে কমিউনিটির অ্যাডমিন আরিফ (@moh.arif) মডারেটরদের পক্ষ থেকে যে ১৫০ স্টিমের পুরস্কার ঘোষণা করা হয়েছিল শুরুতে সেটা প্রদান করেছেন । পুরস্কার প্রদানের পোস্ট লিংক । আমি শুধু স্পেশ্যাল অ্যাওয়ার্ডটা প্রদান করলাম আজ । আর এরই সাথে শেষ হয়ে গেলো আমার বাংলা ব্লগ কনটেস্ট ৩৭ : "ইউনিক মাছের চপ রেসিপি"-র সকল পুরস্কার প্রদান ।
পুরস্কার
প্রথম দিকে এই কন্টেস্টের মোট পুরস্কার রাখা হয়েছিল ১৫০ স্টিম । এর পরে আমি একটা স্পেশ্যাল অ্যাওয়ার্ড অ্যাড করি । এবারের স্পেশ্যাল অ্যাওয়ার্ড এ আমি কোনো লিকুইড steem -কে প্রাইজ মানি হিসেবে রাখিনি । তার পরিবর্তে মোট চার জনকে যাঁরা কোনো প্লেস করতে পারেননি কিন্তু যাঁদের মাছের চপের ইউনিক রেসিপি আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে তাঁদের কোনো একটি এক্টিভ পোস্টে $২৫ করে ভোট প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করি । এটাই হলো বিশেষ পুরস্কার ।
বিজয়ী এবং পুরস্কার ঘোষণা
ABB Contest 37 :: Places & Prizes
| SPECIAL PRIZE | |
|---|---|
| https://steemit.com/@tasonya/posts | $25 UPVOTE TO EACH |
| https://steemit.com/@tauhida/posts | $25 UPVOTE TO EACH |
| https://steemit.com/@isratmim/posts | $25 UPVOTE TO EACH |
| https://steemit.com/@bdwomen/posts | $25 UPVOTE TO EACH |
পুরস্কার প্রদান সম্পন্ন
ABB Contest 37 :: Prize Distribution
| SERIAL | AUTHOR | UPVOTE | POST LINK |
|---|---|---|---|
| 01 | @tasonya | $25 UPVOTE | লাইফ স্টাইল:- মাইসুন এর জন্য কিছু জিনিসপত্র কেনাকাটার মুহূর্ত |
| 02 | @tauhida | $25 UPVOTE | 🥔★আলুর ভিন্ন ধরনের একটি ফ্রেন্স ফ্রাই রেসিপি★🥔 |
| 03 | @isratmim | $25 UPVOTE | নাটক রিভিউ // শামস করিমের "বউ বিভ্রাট" নাটকের রিভিউ |
| 04 | @bdwomen | $25 UPVOTE | আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা সুরমা মাছের স্টার চপ রেসিপি |
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫১৫ ট্রন জমানো (Today's target : To collect 515 trx)
তারিখ : ০৮ জুন ২০২৩
টাস্ক ২৮৯ : ৫১৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫১৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 73dbc36d9d21e51e1bee8ff08d4e2a9203abdc9a31179066e8ec0823b7388b0d
টাস্ক ২৮৯ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR


.png)

আপনার@rme "অনন্য ফিশ চপ রেসিপি" এর জন্য বিশেষ পুরস্কার জেতার জন্য অভিনন্দন! আপনার রন্ধনসম্পর্কীয় সৃজনশীলতা এবং উদ্ভাবন সত্যই উজ্জ্বল হয়েছে, বিচারক এবং খাদ্য উত্সাহীদের মনোযোগ আকর্ষণ করেছে। আপনার স্বাদ, টেক্সচার এবং কৌশলগুলিকে এমন একটি অনন্য উপায়ে একত্রিত করার ক্ষমতা প্রশংসনীয়। এই পুরস্কারটি আপনার দক্ষতা, আবেগ এবং রন্ধনশিল্পের প্রতি উত্সর্গের একটি প্রমাণ। চমত্কার কাজ চালিয়ে যান এবং আপনার অসাধারণ রেসিপি দিয়ে অন্যদের অনুপ্রাণিত করা চালিয়ে যান। সাবাশ!
সত্যি দাদা, এবারের প্রতিযোগিতা টা বেশ দারুন ভাবে উপভোগ করেছি। তবে আমাদের বৌদির রেসিপিটার নাম শুনেই তো আমি অবাক হয়ে গেলাম। পুরো রেসিপি প্রসেসটা ভীষণ ভালো লেগেছিল। দারুন একটা রেসিপি ছিল। আপনার কাছ থেকে স্পেশাল প্রাইজ পেয়ে ভীষণ ভালো লেগেছে। যারা যারা স্পেশাল প্রাইজ পেয়েছে তাদের সবাইকে জানাই অভিনন্দন।
এবারের আয়োজনটি সত্যি দারুণ ছিলো এবং তার সাথে সাথে বেশ স্বাদের রেসিপির উপস্থিতি ছিলো, সত্যি দারুণ একটা আয়োজন ছিলো। আর দাদার প্রাইজ মানে বাড়তি আনন্দ তার সাথে দারুণ আকর্ষণ, অনেক ধন্যবাদ দাদা সবাইকে দারুণভাবে উজ্জীবিত রাখার জন্য।
এবারের আয়োজনটা অনেক ভালো হয়েছে এবং অনেক ইউনিক ইউনিক রেসিপি দেখতে পেয়েছি। আসলে স্পেশাল আওয়্যাড যাদের দিয়েছেন তারা অনেক ভাগ্যবান।
আসলে দাদা এবারে প্রতিযোগিতা খুব ভালোভাবে আমরা উপভোগ করেছি। প্রত্যেকে তার সাধ্যমত চেষ্টা করেছে ইউনিট মাছের রেসিপি তৈরি করার জন্য। আর প্রাইজ সে তো খুবই উপভোগ করার মত একটা বিষয়। অবশ্য সেভাবে তার স্বাদ এখন আমি পাইনি। তবে ভবিষ্যতে চেষ্টা করব পাওয়ার জন্য।
আশা করি শ্রদ্ধেয় দাদা, ভালো আছেন? আমার বাংলা ব্লগ কনটেস্ট ইউনিক মাছের চপ রেসিপি এর স্পেশ্যাল অ্যাওয়ার্ড দেওয়াতে আপনার প্রতি কৃতজ্ঞ শ্রদ্ধেয় দাদা। আর যারা স্পেশ্যাল অ্যাওয়ার্ড পেয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই।
দাদা এবারের প্রতিযোগিতার আয়োজনটা কিন্তু খুবই সুন্দর ছিল। তাই জন্য অনেক মজার একটি রেসিপি খেতে পেরেছি। আর তার সাথে সাথে আপনার কাছ থেকে স্পেশাল প্রাইজ পেয়ে আরও বেশি আনন্দিত হয়েছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা আমাদেরকে এত সুন্দর ভাবে উৎসাহিত করার জন্য। তার সাথে যারা স্পেশাল প্রাইজ পেয়েছে তাদের সবাইকে জানাই অভিনন্দন।
এবারের প্রতিযোগিতায় আমরা মাছের ইউনিক চপ রেসিপি গুলো দেখতে পেয়েছি। সবাই খুব ভালো করেছে। চার জন প্রতিযোগীকে স্পেশ্যাল অ্যাওয়ার্ড প্রদান করেছেন। দেখে সত্যিই খুব ভালো লাগলো দাদা। এভাবে আমাদেরকে প্রতিনিয়ত উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
সত্যি দাদা প্রতিযোগিতাটি আমরা অনেক ভালো ভাবে উপভোগ করেছিলাম। আসলে সবাই অনেক ইউনিক রেসিপি তৈরি করেছেন। আর বৌদির রেসিপি সেতো অতুলনীয়। আর যারা স্পেশাল পুরুষ্কার পেয়েছেন তাদের জন্য অভিনন্দন। দাদা আপনার জন্য শুভকামনা রইল।
Upvoted! Thank you for supporting witness @jswit.