ভালোবাসার মরশুমে তোমার নামেই বসন্ত আসুক নেমে

in আমার বাংলা ব্লগ19 hours ago

yan-hong-red-5199335_1280.jpg
[Copyright Free Image, Source: PixaBay]

ফাগুনের রঙ লেগেছে আজ আকাশের গালে,
নির্জন বনপথের সর্বত্র পলাশের আগুন জ্বলে ।
হাওয়ার ভাঁজে ভেসে আসে অচেনা মধুর সুর—
হয়তো তোমার নামই ডাকে আমার অন্তঃপুর।

তুমি এলে বলেই বুঝি ফুলেরা হাসতে শেখে,
রোদ্দুর নরম হয়ে নামে আমারই জানালার একপাশে।
তোমার চোখে চোখ রাখলেই আমি হারাই নীলিমায়,
ফোঁটা ফোঁটা স্বপ্ন হয়ে ঝরি তোমারই দু'চোখের আঙিনায়।

তোমার ছোঁয়ায় দিনগুলো আমার সব কবিতা হয়ে যায়,
ছন্দেরা জেগে ওঠে হৃদয়ের গোপন কোঠায়।
চাঁদের আলোয় লিখি আমার নীরব ভালোবাসা,
তোমার নামেই শুরু হোক আমার প্রতিটি ভোরের ভাষা।

যদিও দূরে থাকো তুমি, মন তবু কাছে টানে,
ভালোবাসা পথ খুঁজে নেয় দু'জনের হৃদয়ের মাঝখানে।
ভালোবাসার এই দিনে শুধু একটি কথা বলো—
"তোমার ভালোবাসা আছে বলেই আজ আমার হৃদয় আলোয় আলো ।"

Sort:  

🎉 Congratulations!

Your post has been upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

 17 hours ago 

ভালোবাসা ফিরুক হৃদয়ের আঙ্গিনায়, রঙিন চঞ্চলতায়
ভালোবাসা ফিরুক হৃদয়ের সীমানায়, বিমল উষ্ণতায়।
আলোকিত হয়ে স্পন্দন বাড়ুক, আলোকিত হয়ে সম্পর্ক অটুট থাকুক।

When my wife and I were dating, we looked forward to Valentine's Day every year, making every day feel like Valentine's Day for her, to thank her for coming into our lives.

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin